শাবির ল্যাবে করোনা পজিটিভ আরও ৩১ জন

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৩ পূর্বাহ্ণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। শুক্রবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শুক্রবার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৩১ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ৭ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh