সব
সিলেট অফিস,
নগরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করছে। পাশাপাশি ২৫ হাজার টাকার বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ জব্দ করে।
নগরের চৌহাট্টা ও পুর্ব দরগাহ গেইট এলাকায় ঔষধ প্রশাসন সিলেট ও জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করে।এতে নেতৃত্বদেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।
অভিযানে বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষনের দায়ে মেসার্স মতিন ট্রেডার্স ও ফয়সল ফার্মেসীতে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এই দুইটি ফার্মেসী থেকে আনরেজিস্টার্ড বিদেশি ঔষধ জব্দ করা হয়।