সিলেটে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ

শহরতলী থেকে গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলো, তখন মিয়ার পুত্র আব্দুল হক ওরফে আব্দুল আহাদ (৩১) ও মবশর আলীর পুত্র লাল মিয়া (৩১)। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে জালালাবাদ থানাধীন গালমশাহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh