সিলেটে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ

সিলেটে পর্নোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃ ফরহাদ আহমদ অভি (২৫) সিলেটের মোগলাবাজার থানার গঙ্গানগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

জানা যায়, সে বিয়ানীবাজার থানার এক গৃহবধূর আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইর করে। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

 

 

 

 

 

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh