করোনা : সিলেটে আক্রান্ত বেড়ে ১২,৬৭০

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ১:১০ পূর্বাহ্ণ

সিলেটে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ১২ হাজার ৬৭০ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজর ৫২৬ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হওয়া ১২,৬৭০ জনের মধ্যে সিলেট জেলায় ৬৮৭০, সুনামগঞ্জে ২৩৪৫, হবিগঞ্জে ১৭৫৩ ও মৌলভীবাজার জেলায় ১৭০২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬১ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৩ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৭৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৫২৬ জন। এর মধ্যে সিলেটে ৫৪৫৮, সুনামগঞ্জে ২১৫৪, হবিগঞ্জে ১৩২৬ ও মৌলভীবাজারে ১৫৮৮ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh