সব
সিলেট অফিস,
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমানের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়।
ডিএনএর নমুনা সংগ্রহের কিছুক্ষণ পর তাদের সেখান থেকে আবার পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ল্যাবে সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান ওরফে শাহ রনি, মো. রাজন ও আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার গণমাধ্যমকে বলেন, এর আগে গ্রেপ্তার ছয়জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত অপর দুই আসামির নমুনা শনিবার নেওয়া হলো।