এমসি’র ছাত্রাবাসে গণধর্ষণ: এবার দায় স্বীকার করলো রাজন, আইনুল, রনি

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০, ৭:০৩ অপরাহ্ণ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামলার অন্যতম আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনি।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

জানা গেছে, আজ শনিবার আসামি রাজন সিএমএম- ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে এবং বাকি ২ আসামি রনি ও আইনুদ্দিন সিএমএম কোর্ট- দুই ও তিনে বিচারক সাইফুর রহমান এবং শারমিন খানম নিলার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার তাদের ৫ দিনের রিমান্ড শেষে দুপুরের দিকে আদালতে নিয়ে আসে শাহপরান থানা পুলিশ।এসময় ১৬৪ ধারায় তাদের ৩ জনই ধর্ষণের ঘটনায় তারা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।

এর আগে গতকাল শুক্রবার এই মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতের কাছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh