সব
স্বদেশ বিদেশ ডট কম
দুর্গাপূজার আগে বেতন বোনাস পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ চা বাগানে একযোগে কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬টি চা বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।
শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১শ ২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এ সময় শ্রমিকরা তাদের ৩শ টাকা মজুরির দাবি জানান।
কর্মবিরতি চলাকালে চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ টাকা মজুরি দাবি করা হলে ১শ ২০ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস ধরে এখনও ১শ ২ টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে। তিনি দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।
নেতৃবৃন্দ জানান, বুধবার সারা দেশের চা বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করবেন এবং এ কর্মসূচি থেকে দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।