সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩ জন, মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জে একজন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh