সিলেটে চব্বিশ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ৭:২০ অপরাহ্ণ

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে আরো ২৬ জনের দেহে। তাছাড়া গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় বাসিন্দা ১৮ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় যথাক্রমে ৩,৩,২ রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়া ৬৪ জন রোগীর ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা ও বাকি ১২ জন হবিগঞ্জের।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২ হাজার ৯৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৬৮জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh