সব
সিলেট অফিস,
নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের শরীরে ৯৭ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ২-৪ ঘন্টা আগে ওই সব আঘাত করা হয়। শরীরের অভ্যন্তরে হয়েছে অসংখ্য রক্তক্ষরণ। ফরেনসিক রিপোর্টে পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া যায়।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, রায়হান মারা যান ৭টা ৫০ মিনিটে। মৃত্যুর সময় তার পাকস্থলী খালি ছিলো। মৃত্যুর ২-৪ ঘন্টা আগে তার শরীরে এসব আঘাত করা হয়। রক্তক্ষরণের কথাও উল্লেখ করা হয়েছে ফরেনসিক রিপোর্টে।
শনিবার রায়হানের মরদেহ পুনময়না তদন্ত শেষে ফরেনসিক রিপোর্ট পিবিআই’র কাছে হস্তান্তর করেন ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুল ইসলাম। প্রাথমিকভাবে তিনি রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্নের কথা জানান।
তিনি গণমাধ্যমকে জানান, মূল ময়নাতদন্ত রিপোর্ট প্রদান করতে সময় লাগবে। প্রাথমিকভাবে আমরা একটি রিপোর্ট দিয়েছি।