সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের ইন্তেকাল

মারুফ হাসান,

  • প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি সিলেটের সিনিয়র সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি করোনা ভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিএইমএইচ এ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যমকর্মীসহ সিলেটের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh