সব
সিলেট অফিস,
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে এ তথ্য প্রচার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনে সূত্র এখনও তা নিশ্চিত করেনি। এরআগে আজ মঙ্গলবার দুপুরে এই মামলায় কনস্টেবল টিটু দাসকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।
টিটুকে গ্রেপ্তারের বিষয়টি পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান নিশ্চিত করেন। তবে আকবরের গ্রেফতারের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলামও আকবরের গ্রেফতারের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।