সিলেটে করোনা কেড়ে নিলো বিএনপি নেতার প্রাণ

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ৪:৩৬ অপরাহ্ণ

সিলেটে করোনাভাইরাস কেড়ে নিয়েছে বিএনপি নেতার প্রাণ। মারা যাওয়া সিরাজুল ইসলাম সিরাজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক ছিলেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সিলেটভিউ-কে তথ্যটি নিশ্চিত করেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ।

লোকমান আহমদ জানান, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুরমা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের করোনা পজিটিভ ছিলো। তিনি নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh