সব
সিলেট অফিস,
করোনা সার্টিফিকেট জাল করার দায়ে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার চেক ডিজঅনারের ৩ মামলায় ওয়ারেন্ট জারি করেছেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ম আদালত।
রোববার দুপুরে আদালতের বিচারক হারুনুর রশীদ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
এর আগে গত ৩ এপ্রিল ১০ লাখ টাকা করে ২টি চেকে ২০ লাখ ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় মোট ৩টি মামলা করেন সিলেটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা। তার করা এ ৩টি মামলাতেই সাহেদের বিদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।
শামসুল মৌলা জানান, সাহেদ তার কাছ থেকে পাথর নিয়ে ওই চেকগুলো দিয়েছিলো। তার নিজের স্বাক্ষর করা এ ৩ চেকে ২০ লাখ ৫০ হাজার টাকা। সাহেদ শামসুল মৌলাকে অন্য আরেকজনের নামে আরও একটি চেক দিয়েছিলো। পরবর্তিতে তিনি টাকার জন্য সাহেদের সাথে যোগাযোগ করলে উল্টো হুমকি দেয়।
এর প্রেক্ষিতে গত ৩ এপ্রিল সাহেদের বিরুদ্ধে ৩টি চেক ডিজওনার মামলা করেন শামসুল মৌলা। এছাড়া সাহেদের আরেকটি প্রতারণা মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।