রায়হান হত্যা : অবশেষে গ্রেপ্তার হলেন এসআই আকবর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ৫:১৮ অপরাহ্ণ

অবশেষে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের দীর্ঘ ২৮ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

রোববার দিবাগত রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে আকবরকে আটক করে। পরে সোমবার দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে তাকে তুলে দেয়।

এসআই আকবরকে আটকের খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিলেটের জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh