সিলেটে যুবকের লাশ উদ্ধার : তরুণী আটক

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ৬:০১ অপরাহ্ণ

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন পাঠানটুলা থেকে মিফতাহুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ পাঠানটুলাস্থ নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মিফতাহুর রহমান দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করেছে। ওই তরুণী ও মিফতাহুর রহমান একই বাসায় থাকতেন। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এসময় পুলিশ নিহত মিফতাহুর রহমানের প্রেমিকাকে আটক করেছে। ওই তরুণীর মা কয়েকদিন পূর্বে মিফতাহুর রহমানের বাসায় তাকে রেখে যান। শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh