সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ৫:১০ অপরাহ্ণ

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ইমরান ঢালি (২০) সিলেটের বিমানবন্দর থানার রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে। গতকাল সোমবার ভোর রাত ৩টার দিকে আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমরান পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh