সিলেটের বিয়ানীবাজারে ভবন থেকে পড়ে যাওয়া যুবকের মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজারে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাত ৪টায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত যুবক বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল ওয়াসের ছেলে জামিল আহমদ (২২)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩রা নভেম্বর পৌরশহরের একটি ভবনে কর্মরত অবস্থায় তিনতলা থেকে পড়ে গুরতর আহত হয় জামিল আহমদ। পরে থাকে সিলেট আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আজ দুপুর ২টায় পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তারা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে, জামিল আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আব্দুস শুকুর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh