সব
স্বদেশ বিদেশ ডট কম
ফেইসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হলেন কুলাউড়ার হায়াত শহীদ শিপন। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে ফেইসবুকে এমন বড় পদে যোগ দিলেন। শিপন উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল গ্রামের আব্দুস শহীদ মাসুক মিয়ার ছেলে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে ১৯৯৮ সালে শিপন ইংল্যান্ডে যান। সেখানে উচ্চ শিক্ষা শেষে তিনি বারক্লেইস ব্যাংক, মরগ্যান স্টেনলি আই সিটিগ্রুপ এ দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি লন্ডনে সিসকো সিস্টেমস এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেন। শিপন জানান, তিনি এখন স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের আইটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যাতে দেশের মেধাবী তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে। তাদের আর বিদেশে যেতে হবে না।