সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী।
বুধবার সকালে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। আরও চার জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।