বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ণ

আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে রোববার (৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার কারণে ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh