করোনায় ৭ মৃত্যু, হাজারের বেশি শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ

 

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ের মধ্যে ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।

এদিন ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত একদিনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দুই জন করে ছয় জন মারা গেছেন। অপরজন মারা গেছেন সিলেট বিভাগে। মারা যাওয়াদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কেউ।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh