সিলেট পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২২, ৭:০৩ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সিলেটে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১টায় নগরের রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্সে এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক মুহিত চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh