সিলেটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ

ট্রেনে কাটা পড়ে সিলেটে মো. খলিল (৫৬) নামের এক ব্যক্তির শরীর ত্রি-খন্ড হয়ে যায়। রবিবার সকালে সিলেটের মোগলাবাজারের হারাংপাশা এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

নিহত মো. খলিল সিলেট মহানগরীর উত্তর বালুচরের আবাসিক এলাকার মৃত মনফর আলীর ছেলে। হারাংপাশায় তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন। বালুচর থেকে নতুন বাড়ি যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

সিলেট রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন সিকদার জানান, মো. খলিলের স্থায়ী নিবাস মহানগরীর উত্তর বালুচরে হলেও তিনি সম্প্রতি হারাংপাশা এলাকায় রেললাইনের পাশে নতুন বাড়ি করেছেন। বাড়ির পাশেই তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh