মৌলভীবাজারে টিলা ধসে ৪ জন নারী চা শ্রমিক নিহত

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ৬:০৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় ৪ নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার জন চা শ্রমিক মারা গেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh