করোনার চেয়ে টিবি-ক্যানসারে প্রতিদিন বেশি মানুষ মারা যায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

করোনার চেয়ে টিবি-ক্যানসারে প্রতিদিন বেশি মানুষ মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনায় বর্তমানে মৃত্যুশূন্য আছে বাংলাদেশ। বড়জোর একজন দুইজন মারা যায়। কিন্তু প্রতিদিন টিবি কিংবা ক্যানসারে তার থেকেও বেশি মানুষ মারা যায়।

করোনার বিষয়ে আমরা অনেক খোঁজ রাখি। কিন্তু আমরা খোঁজ-ই রাখিনা যে টিবিতে প্রতিদিন একশর বেশি মানুষ মৃত্যুবরণ করে। অন্য রোগ দেখলে দেখা যায়, ক্যানসারে প্রায় প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন মানুষ মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকেও একই রকম। আমাদের এসব বিষয়ে খবর রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিউবার কোলোসিস বা টিবি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান ১৩তম কারণ। আর সংক্রামক ব্যাধির মধ্যে মানুষের মৃত্যুর এটি দ্বিতীয় প্রধান কারণ। পৃথিবীতে প্রায় ১ কোটি লোক টিবিতে আক্রান্ত। বিশ্বে প্রতি বছর প্রায় ১৫ লাখ লোক এই রোগে মারা যায়। বাংলাদেশেও ৪০ হাজার মানুষ বছরে এর কারণে মারা যায়, যা প্রতিদিনের হিসাবে প্রায় ১০০ জনেরও বেশি। এছাড়া নতুন করে বছরে আরও ৩ লাখ লোক এই রোগে আক্রান্ত হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh