মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ৭:০২ অপরাহ্ণ

সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত।

মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা কামরান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগে সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা মহিলা আওয়ামীলীেেগর প্রতিষ্ঠাতা সভাপতি, বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতু ন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সৈয়দ জেবুন্নেছা হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুহিনুর খান, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সদস্য শাহনাজ হাবিব, কার্যকরী কমিটির সদস্য মালিহা জামান মালা, সদস্য হাবিবা ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানরা বেগম।

আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নেহার মিনু, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মারিয়াম চৌধুরী, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

শোকসভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচীর শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালমা বেগম ও গীতা পাঠ করেন মাধুরী গুণ। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh