সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ণ

সিলেটে জেলায় পাঁচ দফা দাবিতে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার রাতে সার্কিট হাউসে সিলেটের প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।

এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ করেছেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh