সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে ৫৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪১ জন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুর ১ টায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম স¤পাদক এডভোকেট নান্টু রায়, সাংগঠনিক স¤পাদক সিরাজুর রহমান সিরাজ, অর্থ স¤পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপ্টু , ফজলুল করিম, মোবারক হোসেন, আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রোকেশ লেইছ, সাধারণ স¤পাদক এডভোকেট রুহুল তুহিন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু, এডভোকেট নানু মিয়া, নুরে আলম উজ্জ্বল, শামীম আহমেদ মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে খায়রুল কবির রুমেন এর হাসন নগরের বাস ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।
এদিকে, সকাল ১১ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় নুরুল হুদা মুকুটের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা সিতেষ তালুকদার মঞ্জু, ব্যবসায়ী জিয়াউল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট বিমান রায়, বিপরেশ রায় বাপ্পী, যথীন্দ্র মোহন তালুকদার, এহসান আহমদ উজ্জল, নুর আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, কুরবাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বরকত, মোল্লাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ, লক্ষণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে নুরুল হুদা মুকুটের হাজীপাড়া বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আনোয়ার হোসাইন দোয়া পরিচালনা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh