বিনা প্রতিদ্ব›িদ্বতায় জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন নাসির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ

সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীনদল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তার সম্ভাব্য একমাত্র প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে নামছেন না। ফলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রাথী হিসেরে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেননি। চেয়ারম্যান পদে কেবল নাসির উদ্দিন খান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি বলে বিকেল ৪টায় জানিয়েছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh