আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মেরিনো হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির ডুগাল্ড ফিনলাসন (৬০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৪ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, তিনি চলতি মাসের ২০ তারিখে এই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। বুধবার রাতেও তিনি খাওয়া-দাওয়া করেছেন। সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh