মিয়ানমারে ভূমিকম্প কাঁপল সিলেটও

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ৮:২৮ পূর্বাহ্ণ

ভোররাতে কেঁপে উঠল সিলেটসহ দেশের বিভিন্ন স্থান। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। যার প্রভাব পড়ে বাংলাদেশে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। সিলেটে কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে। তবে ভোর রাত হওয়ায় অধিকাংশ ভূমিকম্প মানুষ টের পায়নি।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, এই ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh