বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২, ৯:১৮ পূর্বাহ্ণ

রাজধানীর বাড্ডায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে বাড্ডার ১০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২), ইলিয়াছ (৩১) ও রেজাউলকে (৩০)। আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ঢামেকে চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh