সব
সিলেট অফিস,
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির প্রস্তাব সরকারের কাছে রাখা হয়েছে। মন্ত্রী বলেন, সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠান শেষে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক। এ ধরণের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন- সরকার চায় না, দেশে কোনো লোক খুন-গুম হোক। সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।
সিলেটে মেয়েদের খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও এখানের স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালোভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও জানান।
এর আগে সকাল ১১টার দিকে সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ তলার বিদ্যমান ফ্যাসিলিটিজ ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ কে আব্দুল মোমেন।
এসময় তিনি বলেন- সিলেটের মানুষ বিদেশমুখী। শিক্ষাক্ষেত্রে সিলেট অনেকটা পিছিয়ে রয়েছে। ওদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষাগ্রহণ করে বিদেশে যান তাহলে আমদের অর্থনীতির উন্নয়ন হবে। তাই আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে নজর দিতে হবে।