টাংগুয়ায় নিষিদ্ধ জাল ও নৌকাসহ আটক ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ৬:০৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ চারটি বেড় জাল, তিনটি নৌকাসহ তিন জনকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। আটককৃত জালের মূল্য তিন লাখ টাকা।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, টাংগুয়ার হাওরে নিষিদ্ধ বেড়জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি নিষিদ্ধ চারটি বেড় জাল, তিনটি নৌকাসহ তিন জনকে আটক করেন। পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ১৪০০ হাত নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয় আর এর সাথে জড়িত নৌকার তিনজন মাঝিকে ১৫০০ টাকা জরিমানা করা হয় ছেড়ে দেয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, টাংগুয়ার হাওরে যে কোন ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh