সিলেটের জৈন্তায় ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ৬:০৮ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) নিজ বাড়ীর পাশে ধান ক্ষেতের আইলের মধ্যে একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।নিহত মহিলা পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী মোছা. ডলি বেগম (২২)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চিকনাগুল ইউপি সদস্য অহিদুর রহমান। নিহত ডলি বেগম দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল।

ধারণা করা হচ্ছে ফজরের পর কোন এক সময়ে বাড়ীর লোকজনের অগোচরে ঘর হতে বের হয়ে পড়েন এবং মৃগী রোগে আক্রান্ত হয়ে জমির আইলে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।
সংবাদ পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুতপূর্বক নিহতের লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh