ওসমানী বিমানবন্দরে স্বর্ণের ব্যতিক্রমী চালানসহ যাত্রী আটক

সিলেট ব্যুরো,

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ৬:২২ অপরাহ্ণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা স্বর্ণে এক ব্যতিক্রমী চালান আটক করেছেন। এ সময় এক যাত্রীকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যাত্রী সারোয়ার রহমান ওসমানী বিমানবন্দর গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। তবে শুরু থেকে সারোয়ার রহমান বিষয়টি অশ্বিকার করে আসছিলেন। এ সময় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন।

কর্মকর্তারা তল্লাসী চালিয়ে সারোয়ার রহমানের কাছে থাকা স্বর্ণ পেস্ট করা গেঞ্জ টাইপ জ্যাকেটে, আন্ডার ওয়্যার, ১০০ গ্রাম স্বর্ণ ও ২টি স্বর্ণের বার জব্দ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন। মোমিন বলেন, জব্দকৃত জ্যাকেট ও আন্ডারওয়্যারের স্বর্ণের পরিমাপ এখনি জানানো যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করতে স্বর্ণকার ডাকা হয়েছে।

আটক সারোয়ার হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানানো সম্ভব না হলেও তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh