২০ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে : কাইয়ুম চৌধুরী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, আন্দোলন শুরু হয়ে গেছে। বাধা দিয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির কোন বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, সিলেট বিভাগীয় সমাবেশও ঠেকানা যাবেনা। সারাদেশের ন্যায় আগামী ২০ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে। জনরোষে এই সরকার পালাবার পথও খোঁজে পাবেনা।
শনিবার বিকেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহপরান গেইট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গৌছ উদ্দিন পাখির সভাপতিত্বে ও বদরুল ইসলাম আজাদ মেম্বারের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গিরদার, আকবর আলী, এডভোকেট আল আসলাম মুমিন, বুরহান উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান, হাবিবুর রহমান হাবীব, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, সোলেমান আহমদ চেয়ারম্যান, আকতার হোসেন রাজু, জালাল উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন নাদিম, মাসরুর রাসেল, আবুল কাশেম, ফরিদ আহমদ, আশরাফুল আলম আহাদ, রায়হান এইচ খান, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আফজল হেসেন, আজমল হোসেন অপু, ইমাম মোহাম্মদ জহির, সাইফুল ইসলাম উজ্জল প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh