সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের কানাইঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়তুল ইউনিয়নের চতুল বাজার দরবস্ত সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম আহমদ জৈন্তাপুর উপজেলার ছাতারখাই গ্রামের আব্দুল খালিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে চতুল বাজারে প্রতিপক্ষ কয়েকজনের সঙ্গে মাসুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাসুমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম।