সিলেটে বিএনপি নেতা কামাল খুন

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আ ফ ম কামাল। রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তার বাসা নগরের সুবিদবাজার এলাকায়।

রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, রোববার রাতে বড়বাজার এলাকায় আ.ফ.ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা দু’জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজু নামের একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেফতারে করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh