সব
স্বদেশ বিদেশ ডট কম

মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন জেলা কাজী সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
গত সোমবার (৭ অক্টোবর) মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার অফিসে সাক্ষাতকালে এস এম সোহেল রানা মিলন কাজীগণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আগামী বছরের শুরুতে জেলার সকল কাজীগণের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।
আলোচনা শেষে তিনি জেলা কাজী সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। পরে নব নির্বাচিত মৌলভীবাজার জেলা কাজী সমিতির পক্ষ থেকে জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলনকে সম্মাননা স্মরক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মির্জা মো. লোকমান, সহ সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, সহ অর্থ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন এবং সহ অফিস সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি