কাশিমপুর কারাগারের এক বন্দির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত শাওন মাহমুদ রতন (৩৯), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার বরুন্দা এলাকার শফিক উদ্দিনের ছেলে । এ কারাগারে তার হাজতি নং-১৬৬১/২২।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি অবস্থায় শাওন মাহমুদ রতন বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে শাওন মাহমুদ রতন মারা যান। তার বিরুদ্ধে ঢাকার শেরে বাংলা নগর থানায় ৩টি ডাকাতি মামলা রয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh