সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর রায়েরবাজারে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার রাতে রায়েরবাজার গদিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাইদুল হক ভূইয়া।
তিনি জানান, রাত সাড়ে ৮টার পর খবর পেয়ে পুলিশের একটি দল রায়েরবাজার গদিঘর এলাকার ঘটনাস্থলে যায়।
ওসি সাইদুল হক ভূইয়া বলেন, একটি ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুটি শিশু। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।