বিশ্বজুড়ে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ৯:১৩ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১২৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ১৭০ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৯৪৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ২৪৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪১ জন এবং মারা গেছেন ১৮৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৬২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৬১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৪ জন এবং আক্রান্তহ হয়েছেন ৩৩ হাজার ৪৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh