ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১২:১৮ অপরাহ্ণ


টাঙ্গাইলের কা‌লিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুইজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২৩ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মরদেহ উদ্ধার করে।

এরআ‌গে বুধবার (২২ ডি‌সেম্বর) দিবাগত রাত আড়াই টার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে মারা যায়। নিহতরা হ‌লেন, পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, গভীর রা‌তে প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতূপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক‌টি প‌রিবহন চাপা দেয়। এ‌তে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এসময় তারা রেললাই‌নের ওপর হাঁটাহা‌টি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh