মৌলভীবাজারে জামায়াত নেতা আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

মৌলভীবাজারে এক জামায়াত নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে শহরের কোর্টরোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

আটককৃত ওই জামায়াত নেতার নাম মো. আনোয়ার হোসেন মোর্শেদ চৌধুরী (৩৫)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার সেক্রেটারি। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে বলে সদর মডেল থানা সূত্রে জানা গেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে শহরের কোর্টরোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তাকে শুক্রবার (৩০ ডিসেম্বর) আদালতে তোলা হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।

তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা মামলা রয়েছে বলে জানান ওসি তদন্ত মো. মশিউর রহমান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh