হুট করেই বাংলাদেশ ডিজিটাল হয়নি : মোস্তাফা জব্বার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ৭:০৫ অপরাহ্ণ

হুট করেই বাংলাদেশ ডিজিটাল হয়নি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এর জন্য নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে। আর এ বিষয়টি তরুণ প্রজন্মের জানা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি) ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

জব্বার বলেন, নতুন প্রজন্মের জানা প্রয়োজন, হুট করেই বাংলাদেশ ডিজিটাল হয়নি। এর জন্য নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ আইডিবি ভবন।

তিনি আরও বলেন, কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন, তা আজীবন করে যাব। মেট্রোরেল চালুর আগে বেশ কঠিন সময় পার করেছে আইডিবি। মেট্রোরেল চালুর পর এবার বন্দিদশা থেকে বের হয়েছে, এটি কিন্তু খুশির সংবাদ। বাংলাদেশ ডিজিটালকরণে আমরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি; স্মার্ট বাংলাদেশ গড়তেও আমরা যোদ্ধা হিসেবে কাজ করে যাব।

এ সময় অন্যদের মাঝে বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সিটি আইটি মেগা ফেয়ার-২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh