আজিমপুরে চিরনিদ্রায় খন্দকার মাহবুব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সোমবার বিকেল পৌনে ৩টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে বাদ জোহর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।

এছাড়া রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা এবং হাইকোর্ট প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর আরও দুটি স্থানে তার জানাজা হয়।

উল্লেখ্য, শনিবার ৩১ ডিসেম্বর রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই বছরের ২০ অক্টোবর হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh