সব
স্বদেশ বিদেশ ডট কম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে চালকসহ সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস গাড়িটি বেপরোয়া গতিতে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় চালকসহ সাতজন আহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।